সিসি নিউজ, ৭ এপ্রিল: প্রায় দুই ঘণ্টা হাসপাতালে নানা পরীক্ষা-নিরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ফিরিয়ে নেয়া হয়েছে কারাগারে। এর আগে আজ শনিবার বেলা সাড়ে এগারোটা দিকে কারাবাস শুরুর দুই মাস পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
হুইল চেয়ারের ব্যবস্থা থাকলেও খালেদা জিয়া পায়ে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন। তাকে কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে নেওয়া হয়। সেখানে তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বের করা হয়। সাড়ে ১১টার দিকে পৌঁছান হাসপাতালে। এসময় কারগার থেকে হাসপাতাল পর্যন্ত নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার সময় নেতাকর্মীরা ভিড় করলে তাদের ওপর লাঠি চার্জ করে তাড়িয়ে দেয় পুলিশ।