জয়পুরহাট প্রতিনিধি, ৯ এপ্রিল : জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নওয়া পাড়া গ্রাম থেকে এক হাজার পিস ইয়াবা সহ আলম হোসেন নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাকে আটক করা হয়।
আটককৃত আলম হোসেন পাঁচবিবি উপজেলার সোনাতলা গ্রামের আদরাজ আলীর ছেলে।
জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুল হক জানান, উপজেলার ইছুয়া নওয়া পাড়া গ্রামে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা সহ আলম হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।