• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আন্দোলনকারীরা সিদ্ধান্ত জানাবেন বৃহস্পতিবার

সিসি নিউজ, ১১ এপ্রিল: জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিল করে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরও আন্দোলন তুলে নেয়ার বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি আন্দোলনকারীদের কাছ থেকে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন ধরেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব কয়টি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানী সহ বহু জায়গায় যানচলাচল বিঘ্নিত হয়ে দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
এরই মধ্যে, বুধবার বিকেলে জাতীয় সংসদে কোটা পদ্ধতি বাতিল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রতিক্রিয়া জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকেও। আন্দোলনকারীরা বুধবারের মতো আন্দোলন স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ