সিসি নিউজ: দায়িত্ব পাওয়ার এক বছর তিন মাসের মাথায় পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র দেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসান। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা পর্যায়ের শীর্ষ ৫ কর্মকর্তা পদত্যাগ করেন।
গত বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন আসে। ব্যাংকটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান আরাস্তু খান। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান ইউনিয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল হামিদ মিঞা।