• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

লালমনিরহাটে আবারো ভয়াবহ শিলাবৃষ্টি

লালমনিরহাট, ২৫ এপ্রিল : লালমনিরহাটে আবারো ভয়াবহ শিলা বৃষ্টি হয়েছে। এতে উঠতি ইরি বোরো ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে বৃষ্টির সাথে টানা ১০-১২ মিনিট শিলা বৃষ্টি আঘাত হানে।

স্থানীয়রা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। দুপুর না গড়াতেই হঠাৎ বাতাসের সাথে শীলাবৃষ্টি শুরু হয়। এ সময় টানা ৭/৮ মিনিট ধরে শীলার আঘাত হানে। এটা কোথাও কোথাও ১০/১২ মিনিট স্থায়ী ছিল। ফলে উঠতি ইরি বোরা ধান ও ভুট্টা ক্ষেত লন্ড ভন্ড হয়ে মাটিতে পড়েছে। নষ্ট হয়েছে চাষি সবজি ক্ষেত। সব মিলে কৃষক পরিবারকে সর্বশান্ত করেছে এ শীলাবৃষ্টি।

এ শীলাবৃষ্টিতে সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা। পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় শীলাবৃষ্টির কোনন খবর পাওয়া নি। তবে গত মাসের শেষ দিনের ভয়াবহ শীলাবৃষ্টিতে সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ ছিল এ হাতীবান্ধা উপজেলায়।

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, শীলাবৃষ্টির বিষয়ে ইউএনও এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজ খবর নেয়া হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ