সিসি নিউজ: কড়া নিরাপত্তার মধ্যে স্থগিত হওয়া ৭ আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা ভোটগ্রহণ শেষ হয়ে বিকেল ৪টায়।
নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জেপি, তরিকত ফেডারেশন ও স্বতন্ত্রসহ ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কুড়িগ্রাম-৪ আসনের দুই কেন্দ্রে আদালতের নির্দেশের কারণে ভোট হয়নি।
দশম সংসদ নির্বাচনে স্থগিত ৮টি আসনের মধ্যে ৭টি আসনের পুনঃভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা ( সাড়ে ১২টা পর্যন্ত) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর-৪ আসনের ১২০টি কেন্দ্রের মধ্যে স্থগিত হয় ৫৭টি। এ স্থগিত কেন্দ্রে ১ লাখ ৩৪ হাজার ৯১৯ ভোটার রয়েছে । গাইবান্ধা-১ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৫৪ কেন্দ্রে ভোট রয়েছে ১ লাখ ৫৮ হাজার ২০৯টি। গাইবান্ধা-৩ আসনে স্থগিত ৮০টি কেন্দ্রে ভোট রয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৭টি।
গাইবান্ধা-৪ আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত রয়েছে ৭২টি। এতে ২ লাখ ৭৭টি ভোটার রয়েছে ।
বগুড়া-৭ আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রে ভোট হয়েছে। মোট ১ লাখ ১৫ হাজার ৮৬৫ ভোটার রয়েছে।
যশোর-৫ আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে ভোট হয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের ৮১টি আসনে ভোট হয়েছে।
প্রতিটি কেন্দ্রে গড়ে ২০ জন করে পুলিশ সদস্যসহ আনসার-ভিডিপি নিয়োজিত ছিল।আইন-শৃঙ্খলা রাকারী বাহিনী সদস্যদের সর্তক অবস্থানের কারণে এখনো কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন।
তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। । কোথাও কোনো গোলোযোগ হয়নি।