• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে দুই মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি, ২৮ এপ্রিল: দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ সময় আহত একজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল ৩টার সময় সদর উপজেলার জালিয়াপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সদর উপজেলের চকগোপাল গ্রামের মৃত তারাবুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩২), চিরিরবন্দর উপজেলার আমতলী চকমুসা গ্রামের আলহাজ্ব ওয়াদুত মিয়ার ছেলে আব্দুল হাই (৩৪) ও সদর উপজেলার দাইনুর গ্রামের রবিউল ইসলাম (৩০)।

জানা যায়, সদর উপজেলার জালিয়াপাড়া মহাসড়কে বিকাল ৩ টার দিকে দুটি মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলে আনারুল ইসলাম ও আব্দুল হাই মারা যায়।  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মারা যায়।

এই ঘটনায় আহত ইউনুস আলী (৫৫) চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ