• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে ধর্ষণ চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সিসি নিউজ, ৩০ এপ্রিল: নীলফামারীর সৈয়দপুরে পঞ্চম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন, নগ্ন ভিডিও ধারন এবং ধর্ষন চেষ্টার মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার ১০নং ওয়ার্ডের বাসিন্দারা ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তাদের মধ্যে নির্যাতনের শিকার ছাত্রীর বড় বোন রাজিয়া সুলতানা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সন্ধায় মকবুল হোসেন ট্রাষ্ট একাডেমির পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে একই এলাকার মিঠুনসহ ৪ যুবক তাকে অপহরন করে নগ্ন ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে এলাকাবাসীরা অপহরনের প্রায় ৩ ঘন্টা পর বাড়ীর অদূরে ফাঁকা স্থান থেকে বিবস্ত্র অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।
এ ব‌্যপারে থানায় নির্যাতনের শিকার ছাত্রীর বড় বোন রাজিয়া সুলতানা নিজে বাদী হয়ে ৪ বখাটের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ হিরা নামে এক যুবককে আটক করে। তার মোবাইলে স্কুল ছাত্রীটির ধারণকৃত নগ্ন ছবি মিলেছে। বাকী ৩ যুবক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ