• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে সচেতনতা মূলক পথ নাটক পরিবেশিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম, ৩০ এপ্রিল: কুড়িগ্রামের ৯টি স্থানে আঞ্চলিক ভাষায় জনসচেতনতা মূলক পথ নাটক পরিবেশিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিয়ে বিষয়ে শ্যামল ভৌমিক এর নির্দেশনায় ‘ভুল যখন ভাঙ্গলো’ নামে এ পথ নাটকটি পরিবেশন করে প্রচ্ছদ কুড়িগ্রাম এর শিল্পীরা।
লা- জওনেস এর সহযোগীতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম কর্তৃক ২০১৭-১৮ অর্থ বছরের আইইসি অপারেশনাল প্লানের আওতায় আর পি এ (জিওবি) খাতে তিনদিন ব্যাপী এ পথ নাটক সোমবার শেষ হয়েছে। গত তিন দিনে জেলা সদরের পাঁচগাছী, যাত্রাপুর ও চর কুড়িগ্রাম, নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া, ডাকিনীর পাড়, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ, উলিপুর উপজেলার দূর্গাপুর, যমুনা, মন্ডলের হাট এলাকায় বিপুল পরিমান দর্শকের উপস্থিতিতে নাটকটি মঞ্চস্থ হয়।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রহমত আলী, শেখ নূর মোহাম্মদ, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মাসুদ রানা খন্দকার, এম এ হাই ও প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, ইমতে আহসান শিলু সহ নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন । এতে সংগীত ও অভিনয়ে অংশ নেয় লিটন দাস, ফজলু মিয়া, শাহানা আক্তার, মোখলেছুর রহমান মুকুল, ফরিদা আক্তার পরি, মোখলেছুর রহমান, মিম, রানী সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ