• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরপুরে মা-মেয়েসহ ৩ জনকে গলাকেটে হত্যা

ঢাকা, ৩০ এপ্রিল : রাজধানীর মিরপুরে সরকারী বাঙলা কলেজে’র পাশে সরকারি কলোনির একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় খবর পেয়ে কলোনির সি টাইপ কোয়ার্টারের চতুর্থ তলার বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার দুই মেয়ে হাবিবা তাসমীন হিমি (৯) ও হাদিবা (২)। নিহতদের শরীরের গলায় কাটা চিহ্ন রয়েছে।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, খবর পেয়ে আমরা বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করি। তবে বিষয়টি মা তার দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত জেসমিন আক্তারের স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ