• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বতীপুরে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে পালিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউয়নের উদ্যোগে সকাল ১০টায় একটি র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শ্রী জতিস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগাঠনিক সম্পাদক আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এসময় তারা ৫ দফা দাবী তুলে ধরেন। মালিকের অর্থায়নে শ্রমিকদের খাতা মেইন্টেইন করা, প্রতিদিন ৮ ঘন্টা কর্মদিবস সহ সাপ্তাহিক ছুটির ব্যবস্থা, মাসিক বেতন সমপরিমাণ বোনাস প্রদান, ৮ ঘন্টার পর অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুন বেতন প্রদানসহ শ্রমিকদের চিকিৎসা ভাতা দেয়া ইত্যাদি। দিবসটি উপলক্ষে একই সাথে পার্বতীপুর উপজেলা বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো তাদের নিজ ব্যানারে র‌্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ