• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিশেষ অভিযানে আটক ১৫ মাদকসেবির সাজা প্রদান

সিসি নিউজ, ০৬ মে: ‘জঙ্গির মতো মাদকের বিরুদ্ধেও অভিযান চালাতে হবে’ প্রধান মন্ত্রী শেখ হাসিনার এ আহ্বানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার পরিমল কুমার সরকারের নেতৃত্বে র‌্যাব-১৩ নীলফামারীর এডিশনাল এসপি মোতাহার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: আল আমিনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে মাদকসহ আটক করে। এদের মধ্যে ৫ জনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হলেন- শহরের গোলাহাটের ভলুর পুত্র সোহেল (২৪) একই এলাকার মো: তাহিরের পুত্র নাদিম (৩০), বাঁশবাড়ী এজাহার রোডের মো: মিন্টুর পুত্র মো: সিরাজ (২৪), সাহেবপাড়া হানিফ মোড়ের মো: জামালের পুত্র ইমরান (২৪), একই এলাকার মো: শামীমের পুত্র শাহজাহান (২৫), হাতিখানার মো: ইলিয়াসের পুত্র মো: আকবর (৩৫)। এদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে বাঁশবাড়ী টালি মসজিদ এলাকার মো: ইসলামের পুত্র ইমরান (২৪) কে ১ মাস, বোতলাগাড়ী ইউনিয়নের শ^াষকান্দর এলাকার আ: আজিজের পুত্র সোবহান (৪২) কে ১০ দিন ও মৃত. শহর উল্লাহর পুত্র মাহতাব (৭০) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতেই এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ