সিসি নিউজ, ০৬ মে: ‘জঙ্গির মতো মাদকের বিরুদ্ধেও অভিযান চালাতে হবে’ প্রধান মন্ত্রী শেখ হাসিনার এ আহ্বানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার পরিমল কুমার সরকারের নেতৃত্বে র্যাব-১৩ নীলফামারীর এডিশনাল এসপি মোতাহার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: আল আমিনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে মাদকসহ আটক করে। এদের মধ্যে ৫ জনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হলেন- শহরের গোলাহাটের ভলুর পুত্র সোহেল (২৪) একই এলাকার মো: তাহিরের পুত্র নাদিম (৩০), বাঁশবাড়ী এজাহার রোডের মো: মিন্টুর পুত্র মো: সিরাজ (২৪), সাহেবপাড়া হানিফ মোড়ের মো: জামালের পুত্র ইমরান (২৪), একই এলাকার মো: শামীমের পুত্র শাহজাহান (২৫), হাতিখানার মো: ইলিয়াসের পুত্র মো: আকবর (৩৫)। এদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে বাঁশবাড়ী টালি মসজিদ এলাকার মো: ইসলামের পুত্র ইমরান (২৪) কে ১ মাস, বোতলাগাড়ী ইউনিয়নের শ^াষকান্দর এলাকার আ: আজিজের পুত্র সোবহান (৪২) কে ১০ দিন ও মৃত. শহর উল্লাহর পুত্র মাহতাব (৭০) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতেই এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।