• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবছর রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন দুজন

সিসি ডেস্ক, ০৭ মে: বাংলা একাডেমি কতৃক প্রবর্তিত এবছর রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন দুইজন গুণী ব্যক্তি। রবীন্দ্র সাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল মোমেন এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ফাহিম হোসেন চৌধুরী এবার এ পুরস্কার পাচ্ছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোমবার বিকেল ৫টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার।

রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত আবুল মোমেন হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন যাবত এদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সাথে পাশাপাশি চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

অন্যদিকে শিল্পী ফাহিম হোসেন চৌধুরী রবীন্দ্রনাথের গানের অমিয় ধারায় নিজেকে শিক্ত করার পাশাপাশি নতুনদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তার সঙ্গীতলব্ধ জ্ঞান।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানে এ ছাড়াও থাকছে একক বক্তৃতা ও সাংস্কৃতিক আয়োজন। রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে বাংলা শীর্ষক বক্তৃতা প্রদান করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ