• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অভিনব প্রতারনা

আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): চুল এলোমেলো ধুঁতি গায়ে জড়িয়ে মলিন মুখে এক মধ্য বয়সি মানুষ তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দোকানে দোকানে মায়ের মৃত্যুর শ্রাদ্ধের কথা বলে টাকা উত্তোলন করে অভিনব কায়দায় প্রতারনার আশ্রয় নিয়েছেন রংপুর মহানগরীর পার্কের মোড় চকবাজার সড়েয়ার মোড় এলাকার মমতাজ আলির ছেলে প্রতারক রোস্তম আলি (৪৯)। দীর্ঘদিন ধরে তিনি হিন্দু ছদ্দাবেশে অভিনব কায়দায় এ প্রতারনার কৌশলটি বেঁছে নিয়েছেন।
আজ সোমবার (৭মে) দুপুরে বদরগঞ্জ পৌরশহরের জীতেন দত্ত মঞ্চ এলাকায় মৃদুল রায়ের ঔষধের দোকানে এলে কথার এক পর্যায়ে তার প্রতারনার বিষয়টি ফাঁস হয়ে যায়।
ঔষধের দোকানদার মৃদুল রায় জানান,হরেন চন্দ্র নামধারি প্রতারক রোস্তম আলি বাড়ি রংপুর সদরের লাহিড়িরহাট নামক এলাকার পরিচয় দিয়ে মায়ের মৃত্যুর শ্রাদ্ধের কথা বলে আমার কাছে টাকা চাইলে,আমার দোকানে বসা লাহিড়ির হাট এলাকার ঔষধ ক্রেতা তাকে চ্যালেঞ্জ করলে কথার এক পর্যায়ে তার আসল পরিচয় ও প্রতারনার বিষয়টি ফাঁস হয়ে যায়।
তিনি আরও জানান,প্রতারকের ধুঁতির নীচে লুঙ্গি পরিধান করা ছিল।
প্রতারক হরেন চন্দ্র নামধারি রোস্তম আলি জানান,আমি অভাবের তাড়নায় এ পথ বেঁছে নিয়েছি। মায়ের শ্রাদ্ধের কথা বললে মানুষ বেশি অর্থ দিয়ে থাকেন। প্রতিদিন এভাবে
আমার কমপক্ষে ১ হাজার ৫শত হতে ২ হাজার টাকা আয় হয়।
পরে স্থানিয় লোকজন সে আর প্রতারনা করবে না এই মর্মে প্রতারক রোস্তম আলিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ