• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাহে রমজান শুরু শুক্রবার

সিসি নিউজ, ১৬ মে: বুধবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে শুক্রবার। তবে বৃহস্পতিবার থেকে শুরু হবে তারাবি নামাজ।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান জানান, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে।

এর আগে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে তা নির্ধারণ করতে বুধবার মাগরিবের পর বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে মঙ্গলবার সৌদি আরবে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবারই রমজান মাস পালন শুরু করবেন দেশটির নাগরিকরা। একই দিনে কাতার, ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, মিসর, মরক্কো ও বাহরাইনেও সিয়াম সাধনা শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ