• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আগামী বছর থেকে চালু হচ্ছে কারিগরি শিক্ষা বিভাগ

সিসি নিউজ, ২৫ মে: আগামী বছর থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বিভাগ সংযোজন হচ্ছে। স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগের পাশাপাশি কারিগরি শিক্ষা নিয়েও পড়াশোনা করতে পারবে। এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশে শিক্ষিতের সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় কারিগরি শিক্ষার্থী অনেক কম। যেখানে উন্নত দেশে কারিগরি শিক্ষার্থীর হার ৫০ ভাগ । আর বাংলাদেশে সরকারি হিসাবে কারিগরি শিক্ষার হার ১৫ ভাগ। ফলে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্বের হার। এ অবস্থায় শিক্ষা সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে কারিগরি শিক্ষার প্রসারের উপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।
এবার কারিগরি শিক্ষার প্রসারে স্কুল-মাদ্রাসাতেও আলাদা বিভাগ খুলছে শিক্ষামন্ত্রণালয়। আগামী বছর থেকে প্রতিটি উপজেলায় একটি সরকারি স্কুল এবং মাদ্রাসায় নতুন এ বিভাগ খোলা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানে এটি চালু হবে।
কারিগরির শিক্ষক নিয়োগ পাঠ্যক্রম নির্ধারনের জন্য চলতি মাসে কমিটিও গঠন করেছে শিক্ষামন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ