• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের সাবেক মেয়র লাপাত্তার সংবাদে তোলপাড়

সিসি নিউজ, ২৭ মে: ‘সাবেক মেয়র লাপাত্তা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সৈয়দপুর পৌরসভার বর্তমান মেয়র মো: আমজাদ হোসেন সরকার সম্পাদিত সাপ্তাহিক ‘দাগ’ পত্রিকার  চলতি সংখ্যায়। সংবাদে বলা হয়েছে, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদলকে গত ৩দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি লাপাত্তা রয়েছেন। উল্লেখ করা হয়েছে, সাবেক মেয়রের নামে ও ঠিকানায় পাঠানো পৌরসভার একটি চিঠি ডাক পিয়ন প্রাপককে (সাবেক মেয়র) না পেয়ে পুনরায় প্রেরকের কাছে ফেরত এসেছে। আর এটি সংবাদ হিসেবে ঠাঁই পেয়েছে পত্রিকাটিতে। কিন্তু সংবাদের শিরোনামের কারণে শহর জুড়ে শুরু হয়েছে তোলপাড়।

বিষয়টি জানতে যোগাযোগ করা হয়, বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও শ্রমিক নেতা আখতার হোসেন বাদলের সাথে। তিনি স্বশরীরে আজ রোববার (২৭ মে) বিকেল ৪টার সময় শহীদ ডা. জিকরুল হক সড়কের বর্ণমালা প্রিন্টিং প্রেসে উপস্থিত থাকা সংবাদকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য পত্রিকাটি ‘লাপাত্তা’ শব্দটি ব্যবহার করেছেন। আমি কোন মাদক ব্যবসায়ী নই যে, মাদকবিরোধী অভিযানের কারণে লাপাত্তা হয়েছি। আমি একজন পার্টির নেতা। বিভিন্ন সময়ে সভা, সেমিনার এবং সাংগঠনিক কাজে জেলা ও বিভাগীয় শহরে যেতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফেসবুক ব্যবহারকারী জানান, চিঠি নয়- সেটি নাকি আমন্ত্রণপত্র। আর যদি তাই হয়- তাহলে সাবেক মেয়র হিসেবে পৌর কর্তৃপক্ষ মোবাইল ফোনের মাধ্যমে আমন্ত্রণের বিষয়টি জানাতে পারতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ