• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :

লক্ষ্মীপুরে তাঁতী লীগের আহবায়ক ইয়াবাসহ আটক

লক্ষীপুর, ০৩ জুন: মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে লক্ষ্মীপুর জেলা তাঁতী লীগের আহবায়ক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী দিপংকর চৌধুরী দিপুকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকায় তার ভাড়া বাসা থেকে ইয়াবাসহ আটক করে শহর পুলিশ ফাঁড়ি। আটককৃত দিপংকর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের হরলাল নাথের ছেলে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে কত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে এবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

দিপংকরের বিষয়ে কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, তিনি পূর্ব থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বহুবার তাকে সতর্ক করেও কোনো লাভ হয়নি। তিনি মাদক ব্যবসা থেকে ফিরে আসেননি। ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ