• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সিসি নিউজ, ০৬ জুন: ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ০৫ জুন মঙ্গলবার দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সহযোগি সংগঠন ‘সেতুবন্ধন’র প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন। আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, ইউপি চেয়্যারম্যান জুয়েল চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান, ১নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন সরকার ও সৈয়দপুর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব।
এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, কার্যকারী সদস্য নাইমুল ইসলাম নয়ন, মাসুম বিল্লাহ প্রমুখ।
সেতুবন্ধনের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে গ্রামবাসীর মধ্যে বিনামূল্যে ২ শতাধিক চারাগাছ বিতরণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী গ্রামের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও এলাকার তরুণ-যুব, বিভিন্ন পেশাজীবি, গৃহিণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ