ঢাকা, ০৯ জুন: গত ৫ জুন কারাগারে মাইল্ড স্ট্রোক করেছিলেন বেগম খালেদা জিয়া। এমনটাই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। আজ শনিবার বিকালে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে কারাগারে গিয়েছিলেন চার চিকিৎসক।
রাজধানীর নাজিমউদ্দিন রোডের কারাগার থেকে বের হয়ে বিকালে চিকিৎসকরা জানান, ‘বেগম খালেদা জিয়া গত ৫ জুন মাইল্ড স্ট্রোক করেছিলেন।’
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া চিকিৎসকরা হলেন, মেডিসিনের এফএম সিদ্দীকী, নিউরো সার্জন ওয়াহিদুর রহমান,চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, ডা.মামুন রহমান।
বেগম জিয়া গত তিন সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন। তার দুই পা এখনও ফুলে রয়েছে। মঙ্গলবার বেগম জিয়া কারাগারে মাথা ঘুরে পড়ে যান। আত্মীয়রা দেখা করতে গেলে এই কথা জানান বেগম জিয়া।