• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০৯ জুন : স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খালেদা জিয়া যে পড়ে গিয়েছিলেন সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। তবুও তার চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’ আজ শনিবার কারা অধিদফতর আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির কথা বলেছেন। বাংলাদেশে তো পিজি হাসপাতাল অনেক বড়। এখানেও কিন্তু তার সব ধরনের চিকিৎসাই সম্ভব। তবুও তার (খালেদা জিয়া) চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রিপোর্ট পাবার পর পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার  বিকেলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তার ব্যক্তিগত চিকিৎসক এফএম সিদ্দিকী জানান, গত ৫ জুন বেলা ১টার দিকে খালেদা জিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। ৫-৭ মিনিট পর তার জ্ঞান ফিরলেও ওই সময়ের কথা কিছুই মনে করতে পারছেন না তিনি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যতটুকু বুঝতে পেরেছি তার মাইল্ড স্ট্রোক হয়েছে। আগামীতে বড় ধরনের স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে চার পাতার একটি মেডিক্যাল প্রতিবেদন দিয়ে এসেছি কারা কর্তৃপক্ষকে। ইউনাইটেড হাসপাতালে নেওয়ার সুপারিশ করেছি। কারণ সেখানে বিশেষ এমআরআই করার ব্যবস্থা রয়েছে। অন্য হাসপাতালে যা সম্ভব নয়। হাসপাতালে না নেওয়া হলে তার বড় ধরনের স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ