• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ঈদ বোনাস এতিম শিশুদের বিলিয়ে দিলেন পুলিশ কর্মকর্তা

সিসি ডেস্ক, ১০ জুন: নিজের ঈদ বোনাসের পুরো টাকা মাদ্রাসার এতিম এবং দরিদ্র শিশুদের ঈদ উপহার দিলেন ডিএমপির জয়েন্ট কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম। শুক্রবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ার বাছট বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ও দরিদ্র শিশু এবং মাদ্রাসার শিক্ষকদের ঈদের নতুন পোশাক উপহার দেন শেখ নাজমুল আলমের পক্ষে সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান।

রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় নাজমুল আলম অনুষ্ঠানে আসতে পারেননি। ওসি আমিনুর রহমান বলেন, সমাজের অনগ্রসর মাদ্রাসার এই এতিম এবং দূস্থ শিশুদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দেওয়ার এই প্রয়াস আমার মতো শত শত পুলিশ সদস্যদেরকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে। শিশুদের উপদেশ দিতে যেয়ে বলেন,তোমরা বড় হয়ে প্রিয় নবীজীর মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের শান্তির বাণী ঘরে ঘরে পৌঁছে দেবে।

উপহার পেয়ে আবেগাপ্লুত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জয়নাল আবেদীন বলেন, এ মাদ্রাসার শিশুদের বেশিরভাগ অভিভাবকদেরই ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার সামর্থ্য নেই। উপহারগুলো শিশুদের ঈদ আনন্দের পরিপূর্ণতা এনে দেবে।

মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিজান ওই পুলিশ কর্মকর্তার প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজের সব বিত্তবানদেরই এতিম এবং দরিদ্র শিশুদের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশরাফ উন নবী, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, মাদ্রাসার কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সহ-সভাপতি শামসুর রহমান পিন্টু, বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সভাপতি আব্দুর রহমার বিশ্বাস, বাছট শাহী জামে মসজিদের কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন মেম্বার, মাদ্রাসার উপদেষ্টা মজিবুর রহমার, যুগ্ম সম্পাদক আমিনূল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা হাসিবুল হাসান সোহেল এবং অ্যাডভোকেট ওমর ফারুক প্রমুখ।

উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ