• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৩৭তম বিসিএসের ফলাফল প্রকাশ

সিসি নিউজ, ১২ জুন: ১৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০ জনসহ সাধারণ ক্যাডারে মেটা ৪৫৬ জনকে  নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ক্যাডারে ৩২৩ জন এবং কারিগরী ও সাধারণ শিক্ষা ক্যাডারে ৫২৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন। ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ