• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পবিত্র শবে কদর পালিত

সিসি নিউজ, ১৩ জুন: রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মঙ্গলবার পবিত্র শবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ দেশের মুসলমানরা। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় কেউ বাসায়, কেউবা মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির-আজকার করে রাতটি কাটিয়েছেন।

অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত মা-বাবা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করেন।

শবে কদর মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয় এবং এ রাতকে কেন্দ্র করে কোরআন শরিফে ‘আল-কদর’ নামে একটি সূরা অবতীর্ণ করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত হয়। ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।

পবিত্র লাইলাতুল কদর উদযাপন মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বায়তুল মামুর জামে মসজিদের খতিব ড. মাওলানা আবদুল মুকিত আল আজহারী পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এছাড়া রাতে তারাবীহ নামাযের পর রাতে ‘পবিত্র লাইলাতুল ক্বদরের ফজিলত ও করণীয়’ শিরোনামে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র শবে কদর উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ