• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈ‌দের দিন খা‌লেদার সাক্ষাৎ চান বিএন‌পির নেতারা

সিসি ডেস্ক, ১৪ জুন: ঈদের দিন কারান্তরীণ বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সংশ্লিষ্ট আবেদন করেছেন দল‌টির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ‘ঈদের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এখন জানি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী করবে। ঈদের দিন সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জেল গেটে যাবেন।’

ঈদে বিএনপির সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যেকে বেদনার্ত, আমাদের মনের মধ্যে কষ্ট। যাকে কেন্দ্র করে ঈদের সর্বস্তরের মানুষের সাথে, বিদেশি কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হতো, সেটা হবে না।’

তিনি বলেন, ‘দেশনেত্রীকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। আমাদের নেতা-কর্মীরা অনেকেই বলেছেন যে, নেত্রীর প্রতি মনের টানে তারা জেল গেটে ‍যাবেন। তবে সুনির্দিষ্টভাবে আমাদের ঈদের দিন কোনো কর্মসূচি নাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ