• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাবেক সেনা সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা

পাবনা, ২৪ জুন: পাবনার সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল ৬টার দিকে উপজেলার তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে হত্যাকারীরা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।
নিহতরা  হলেন- তেবাড়িয়া গ্রামের দবিরের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ি গ্রামের ময়েজ আলীর ছেলে বাজারের দোকানী ইদ্রিস আলী (৩৫)।
স্থানীয়রা জানান, তেবাড়িয়া বাজারের দুদিক থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা ইদ্রিস আলীর দোকানে হামলা চালায়। এ সময় আবদুর গফুর ও ইদ্রিস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তারা গুলি ও বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়।
এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি মাসুদরানা বলেন, লাশ উদ্ধার করে করে মর্গে পাঠানো হচ্ছে। হত্যার ক্লু উৎঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ