• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে নেপাল-ভূটানকে প্রধানমন্ত্রীর আহবান

সিসি নিউজ, ২৪ জুন: আঞ্চলিক যোগাযোগ বাড়াতে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে নেপাল এবং ভুটানকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক সহযোগিতা এবং সংযোগ বাড়াতে কানেক্টিভিটির বিকল্প নেই।
রোববার (২৪ জুন) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. চপ লাল ভুষালের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রাষ্ট্রদূতকে বলেন, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া রেলপথ আবারো চালু করছে বাংলাদেশ এবং ভারত।
সংযোগ বাড়াতে নেপাল এবং ভুটানও এ পথ বর্ধিত করতে পারে বলে আহ্বান জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
বৈঠকে সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এসময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় সেনাপ্রধানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক সহযোগিতা করায় সরকারপ্রধানকে ধন্যবাদ জানান বিদায়ী এ সেনা প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ