• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার: কাদের

ঢাকা, ৩০ জুন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে দলীয় কোনো নেতা বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই তাকে বহিষ্কার করা হবে।
আজ শনিবার গণভবনে তৃণমূল আওয়ামী লীগের সভায় ওবায়দুল কাদের এ হুশিয়ারি উচ্চারণ করেন। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেতুমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, ‘নমিনেশন পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু নিজের লোকের বিরুদ্ধে নিজেরা বিষেদগার করবেন, সেই প্র্যাক্টিস এবার সহ্য করা হবে না। বিদ্রোহ করলেই বহিষ্কার করা হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় আরো বলেন, জনমতে যারা এগিয়ে থাকবে তারাই মনোনয়ন পাবেন। নেত্রীর মন বিশাল। বঙ্গবন্ধুর মতো গভীর। তিনি অনেক ক্ষমা করেছেন। কিন্তু আগামী নির্বাচনে যারা বিরোধীতা করবে তাদের ক্ষমা করা হবে না। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ