• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

সিসি ডেস্ক, ০২ জুন: যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের ঘটনায় দুইজন পাইলট স্কোয়ার্ডন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ নিহত হয়েছেন। আইএসপিআর-এর পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (১ জুলাই) রাত ৯টার দিকেযশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। তবে বিরূপ আবহাওয়া এবং রাতের কারণে বিমানটির প্রকৃত অবস্থান এখনও জানা যায়নি। যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেছেন, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে।

তিনি বলেন, ‘লাশ ও বিধ্বস্ত বিমান উদ্ধার তৎপরতা চলছে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

চান্দুটিয়া বাজারের ব্যবসায়ী শ্যামল কুমার সিংহ মোবাইলে জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি বাজারে ছিলেন। এ সময় প্রচন্ড একটি শব্দ শুনে তারা অনেকেই আরিচপুর বাজার সংলগ্ন বুকভরা বাওড়ে ছুটে যান। দূর থেকে তারা দেখতে পান একটি বিমানের কিছু অংশ বাওড় পাড় থেকে ২-৩শ’ মিটার দূরে পানিতে ভাসছে। তাদের অনেকেই নৌকায় করে বিমানটির কাছে গেছেন। কিন্তু কোনো মানুষের সন্ধান তারা পাননি। তবে গোটা এলাকা পেট্রোলজাতীয় জ্বালানির গন্ধে ভরে উঠেছে। প্রচন্ড বৃষ্টি আর অন্ধকারের কারণে কোনোকিছু ঠিকভাবে দেখাও যাচ্ছে না।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।

এদিকে বিমান বাহিনী সূত্র জানিয়েছে, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ