• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

চট্টগ্রামে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম, ০২ জুলাই: চট্টগ্রাম নগরীতে রবিবার পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় তিনটি মামলা করা হয়েছে।

সাত হাজার ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে বোরহান উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি ইয়াবা বহন করছিল। সে একটি ডিজিটাল ঘড়ির ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার করছিল। বোরহান ঝালকাঠি জেলার রাজাপুর এলাকার তৈয়বুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সদরঘাট থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, কদমতলী মোড় এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় মাহমুদ সোহেল (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাহমুদ সোহেল সাতকানিয়ার আজিমপুর গ্রামের আবদুল নবীর ছেলে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের কর্মকর্তারা এক হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আরেকটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ