• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

বান্দরবান, ০৩ জুলাই: বান্দরবানে পৃথক দুটি জায়গায় পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে জেলা সদরের কালাঘাটা এবং লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়ার আগা নামক এলাকায় এই ঘটনা ঘটে।লামায় পাহাড় ধসে নিহতরা হলো সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাইয়ার আগা নামক এলাকার নাঈম উদ্দিনের ছেলে মো: হানিফ (৩০) তার স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও তাদের ৩ বছরের শিশু কন্যা হালিমা আক্তার। আর বান্দরবান সদরের কালা ঘাটায় নিহত নারীর নাম প্রতিমা রাণী দাস (৪৫)। তিনি ওই এলাকার মিলন দাসের স্ত্রী। তার লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানান, ভারি বর্ষণে মাটির ঘর দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে মো: হানিফের ঘরটি ধসে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা পরিবারের তিন সদস্য মাটি চাপা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ