সিসি নিউজ, ০৫ জুলাই: নীলফামারীর সৈয়দপুরে সাদ সিদ্দিকী ওরফে ওমি (২৯) নামে মাদকাসক্ত এক যুবকের ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ওমি সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার সাঈদ সিদ্দিকীর পুত্র।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর থানার পুলিশ মাদকাসক্ত ওমিকে শহরের মুন্সিপাড়া থেকে আটক করে। পুলিশ রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার তাকে ওই দন্ডাদেশ দেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে দন্ডাদেশ প্রাপ্ত ওই যুবককে কারাগারে প্রেরণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবেই।