• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

সিসি নিউজ, ১০ জুলাই: পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুলাল চন্দ্র রায় (৪০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।  সোমবার রাত সাড়ে ১০টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের ডাকবাংলো সড়কে খাদ্য গুদামের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যান চালক ওই উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রাম ঢোলডুগি গ্রামের মৃত দিনোনাথ রায়ের ছেলে।
প্রত্যদর্শীরা জানান, ডোমার থেকে রংপুর গামী পাথর বোঝাই ট্রাক জলঢাকা উপজেলার ডাকবাংলোর সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানসহ চালক দুলাল দুমড়ে মুছড়ে রাস্তায় পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলে চালক ও হেলপার পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ