• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেবী নাজনীন হাসপাতালে

সিসি নিউজ, ১৮ জুলাই: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত দুদিন ধরে জ্বরের তাপমাত্রা না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

এদিকে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার জানান, দুদিন ধরে জ্বরে ভুগছেন বেবী নাজনীন। জ্বর না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

মঙ্গলবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়। তিনি এখন কেবিনে আছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন। তার ভাই জানান, সুস্থতার জন্য বেবী নাজনিন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ