সিসি নিউজ, ১৮ জুলাই: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত দুদিন ধরে জ্বরের তাপমাত্রা না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
এদিকে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার জানান, দুদিন ধরে জ্বরে ভুগছেন বেবী নাজনীন। জ্বর না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।
মঙ্গলবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়। তিনি এখন কেবিনে আছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন। তার ভাই জানান, সুস্থতার জন্য বেবী নাজনিন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।