• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিসি ডেস্ক, ১৯ জুলাই: কক্সবাজারের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে মেরিন ড্রাইভের হিমছড়িতে এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল।

তিনি বলেন, ভোরে হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায় র‌্যাব ও বিজিবি। এরই এক পর্যায়ে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। তল্লাশি চৌকি পার হওয়ার সময় সিগন্যাল দেওয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায়। এবং র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুঁড়লে দু’জন আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ