সিসি নিউজ, ২১ জুলাই: নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের ধাক্কায় মো: নুরুজ্জামান ওরফে রুবেল (৩০) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের কুন্দল এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকার পল্লী চিকিৎসক মোশাররফ হোসেনের পুত্র রুবেল ইউনিলিভার কোম্পানীতে সেলসম্যান হিসেবে চাকুরী করতো। আজ সকালে মটরসাইকেল যোগে ওই পথে যাওয়ার সময় দ্রুতিগামী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে গুরুতর আহত হয় রুবেল। প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। আটক চালক জামিলুর রহমানের বাড়ি চিরিরবন্দর উপজেলার দেবিগঞ্জে।