• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

সিসি নিউজ, ২১ জুলাই: নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের ধাক্কায় মো: নুরুজ্জামান ওরফে রুবেল (৩০) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের কুন্দল এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকার পল্লী চিকিৎসক মোশাররফ হোসেনের পুত্র রুবেল ইউনিলিভার কোম্পানীতে সেলস‌ম‌্যান হিসেবে চাকুরী করতো। আজ সকালে মটরসাইকেল যোগে ওই পথে যাওয়ার সময় দ্রুতিগামী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে গুরুতর আহত হয় রুবেল। প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব‌্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। আটক চালক জামিলুর রহমানের বাড়ি চিরিরবন্দর উপজেলার দেবিগঞ্জে।

ছবিটি: প্রতিকী হিসেবে ব‌্যবহার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ