• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

সৈয়দপুরের জনপ্রিয় পত্রিকা দাগ’র ১৫ বছরে পদার্পন

সিসি নিউজ, ২১ জুলাই: নীলফামারীর সৈয়দপুর থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক দাগ ১৪ বছর পেরিয়ে ১৫ বছর পদার্পনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়ে গেল গত ১৯ জুলাই রাতে। এ দিন রাত ৯ টায় সৈয়দপুর প্লাজায়  অবস্থিত সাপ্তাহিক পত্রিকা দাগের কার্যালয়ে আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার। পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এবং সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দাগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. আমিরুজ্জামান। এছাড়া পত্রিকাটির সাফল্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-২ শাহীন আকতার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ডেইজি আদানী, ফটো সাংবাদিক আখতারুল ইসলাম মৃধা, আকমল সরকার রাজু, নওসাদ আনসারী, আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া পত্রিকা বিক্রেতারা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
পরে সকলের মতামতের ভিত্তিতে প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, দাগ তার সূচনালগ্ন থেকে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এ ধারা অব্যাহত রাখবে দাগ। ভবিষ্যত সংখ্যায় নিত্য নতুন বিষয় সংযোজন করে দাগকে আরো পাঠক প্রিয়তা করা হবে। তিনি বলেন, দাগ সব সময় নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে। এছাড়া সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনোদিন আপষ করেনা। ফলে পত্রিকাটির প্রায় ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। পরে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে কেক কাটেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ