• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষার্থীদের তথ্য মিলবে স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডে

প্রযুক্তি ডেস্ক:  ইনফর্মার নয় বরং বডিগার্ড; ছোট একটি কার্ড আর অ্যাপসই নিশ্চিত করবে আপনার শিশুর অবস্থান। এই প্রযুক্তির মাধ্যমে ভিন্ন জায়গায় থেকেও অভিভাবক জানতে পারছেন তার সন্তানের খুঁটিনাটি। যা পেয়ে বেশ খুশি অভিভাবকরা। প্রয়োজনীয়তা বিবেচনা করে সিস্টেম উন্নয়ন করছেন সংশ্লিষ্টরা। এদিকে দেশের মাটিতে এমন উদ্যোগে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ষষ্ঠ শ্রেণী পড়ুয়া প্রিয়ন্তি; স্কুলের উদ্দেশ্যে প্রতিদিনকার ছুটে চলা। তবে বেসরকারি চাকরিজীবী বাবা-মা অনেকটাই নির্ভার; কর্মস্থলে থেকেও তারা জানতে পারছেন প্রিয়ন্তি সঠিক সময় নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে কি-না। পরীক্ষার ফলাফল আর হোম ওয়ার্কের খুঁটিনাটি তথ্যও পাচ্ছেন নিমিষেই। আর এসব সম্ভব হয়েছে স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডের কারণে।

শুধু তাই নয়; এই স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডটি দ্বারা করা যায় ফোন কলও। প্রয়োজনে এসওএস বাটনটি ব্যবহারে অনর্গল কল যাবে নির্ধারিত তিনটি নম্বরে। বিপদে ট্র্যাক করা যাবে ব্যবহারকারীর অবস্থানও।

স্কুল কর্তৃপক্ষ বলছেন, অভিভাবকদের দুশ্চিন্তা কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের আরও বেশি দায়িত্বশীল করতে বেশ সহায়ক ভূমিকা রাখছে এই প্রযুক্তি।

স্মার্ট স্টুডেন্ট আইডির এই ধারণাকে স্বাগত জানিয়ে দেশীয় উদ্যোগে নির্মাণের তাগিদ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়; আশ্বাস দিয়েছে সব ধরনের সহায়তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ