• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ট্রেনের বগিতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিসি নিউজ, ২৫ জুলাই: সৈয়দপুর স্টেশনের আউটারে আন্ত:নগর ট্রেনের শোভন চেয়ার কোচ (৭৩০৫) আগুন পুড়ে গেছে। আজ বুধবার রাত পৌনে ৯টার সময় ওই ঘটনাটি ঘটে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কোচের বডি, দরজা, জানালা, ফ‌্যানসহ প্রায় ৩২টি সিট পুড়ে গেছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত ই খুদা সিসি নিউজকে জানান, আগুন লাগার কারণ উৎঘাটনে পাকশী ডিভিশনের বিভাগীয় বৈদ‌্যুতিক প্রকৌশলী শফিকুর রহমানকে প্রধান করে  ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন‌্যান‌্য সদস‌্যরা হলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াকার্স ম‌্যানেজার জহিরুল ইসলাম, লালমনিরহাট ডিভিশনের কমানডেন্ট মিজানুর রহমান, পাকশী ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ আজাদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ