• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |

বরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৭

বরগুনা, ২৬ জুলাই : বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলী-কুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছালমা বেগম (৪০), বরগুনার তালতলী উপজেলার বগী এলাকার চাঁন মিয়া (৪৮), শানু মৃধা (৪০), মাহেন্দ্রর চালক হানিফ হাং (৪০) ও জসিম মৃধার (৪০) নাম জানা গেছে। এ ছাড়া এ ঘটনায় নিহত এক শিশুসহ অপর আরেক নিহতের পরিচয় জানা যায়নি।এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ফাহিমা (৪০), হানিফের (৩৫) নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।আমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী আল্লাহ ভরসা পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হন। আরও ৩ যাত্রী আহত হন।আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা  মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এসআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ