• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির তৃণমূল নেতাদের ঢাকায় তলব

সিসি ডেস্ক, ২৭ জুলাই: মাত্র মাস পাঁচেক বাকি নির্বাচনের , অথচ কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। এ অবস্থায় দলের করণীয় নির্ধারণে তৃণমূল নেতাদের মত জানতে জেলা নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি। গত সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, মূলত ভবিষ্যতের করণীয় সম্পর্কে মতামত জানতে তৃণমূল নেতাদের ঢাকায় ডাকা হয়েছে।

তাদের সঙ্গে বৈঠক করবেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে জেলা নেতাদের ঢাকায় আসতে বলা হয়েছে।

দলের দায়িত্বশীল সূত্র জানায়, সর্বশেষ গুলশানে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের বিশেষ বৈঠকে তৃণমূল নেতাদের ঢাকায় ডাকার বিষয়টি চূড়ান্ত হয়।

এক্ষেত্রে নীতিনির্ধারকদের পূর্ব গৃহীত কোনও সিদ্ধান্তও তাদের জানিয়ে দেওয়া হবে। দলের ঐক্যবদ্ধ শক্তির বহিঃপ্রকাশে স্থানীয় নেতাদের পরামর্শ দেওয়া হবে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় নতুন কোনও কৌশলের গ্রহণ হতে পারে আসন্ন বৈঠকের কারণ।

সভাটি আয়োজন হতে পারে ঈদুল আযহার আগে ও সিটি করপোরেশন নির্বাচনের পর। ঢাকার বিশেষ কোনও হোটেল বা হলরুম ভাড়া করে সভাটি অনুষ্ঠিত হতে পারে বলে জানান তারা।

তবে ভেন্যু ও দিনক্ষণ জানাতে পারেনি সূত্র। প্রত্যেক জেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা বিশেষ এ বৈঠকে ডাক পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ