• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

কুড়িগ্রামে প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকসভা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম মুকুলসহ প্রয়াত সকল সদস্যদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল আয়োজনে অত্র হাসপাতালের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম মুকুল, অধ্যাপক হারেস চৌধুরী, বাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল হক মিলু এবং এডভোকেট রেজাউল কবির দুলালের স্মৃতিময় বিস্তর আলোচনা করেন বক্তারা।
শোকসভা অনুষ্ঠানে বক্তব্য দেন-কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের মহাসচিব মেজর আব্দুস সালাম (অব:), কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্রাহাম লিংকন, কার্যকরী সদস্য সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, প্রবীণ আইনজীবি শামসুদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শ্রী দুলাল বোস, অধ্যাপক কাজী শফিকুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ