• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা, ৩১ জুলাই: রাজধানীতে গণপরিবহনের অব্যবস্থাপনা দূর করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সভা করে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের বর্তমান গণপরিবহনের অব্যবস্থাপনার বিষয় নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ওবিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। এ সভায় ঢাকা শহরের গণপরিবহনগুলোতে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে এবং গত রবিবার (২৯ জুলাই) বিমানবন্দর সড়কে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা ( বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত রবিবার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ও সড়কে নেমে আসে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা।  এ দুর্ঘটনার পর চালকদের বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালন নিয়ে রাজধানীসহ সারাদেশে সমালোচনার ঝড় শুরু হয়। এ পরিস্থিতিতে আজ সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানমের বাসভবনে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ