• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫ থেকে ২০ আগস্ট এমপিওভুক্তির আবেদন

সিসি নিউজ, ০২ আগষ্ট: নতুন করে বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করতে আগামী ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত আবেদন জমা নেবে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার এক আদেশে এ তথ্য জানিয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অথবা ব্যানবেইসের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ট্যাবে ক্লিক করে এমপিওভুক্তির জন্য আবেদন করা যাবে। হার্ডকপির মাধ্যমে কোনো আবেদন দাখিল করা যাবে না।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং এ পদ্ধতিতে নির্দিষ্ট নির্দেশকের ভিত্তিতে এমপিও প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে কোনো প্রকার তদবিরের মাধ্যমে প্রভাবিত করার সুযোগ নেই বলেও আদেশে সতর্ক করা হয়।

বাজেটে বরাদ্দ না মেলায় দীর্ঘদিন ধরে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি আটকে ছিল। এ নিয়ে শিক্ষামন্ত্রীকে সংসদে বেশ কয়েক দফা এমপিদের তোপের মুখে পড়তে হয়।

চলতি অর্থবছরের বাজেটে কয়েকটি শর্ত দিয়ে এমপিওখাতে বরাদ্দ রাখা হবে বলে বাজেটের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিলেও বাজেটে এ খাতে তিনি কোনো বরাদ্দ রাখেননি।

বাজেট ঘোষণার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা আন্দোলনে নামলে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ