• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাস্তায় প্ল্যাকার্ড হাতে সাগর-রুনির ছেলে মেঘ

সিসি ডেস্ক, ০২ আগষ্ট: সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মেঘ নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় দাড়িয়েছে। সেও ন্যায় বিচার চাইছে। কুর্মিটোলায় জাবালে নূরের চাপায় দুই শিক্ষার্থী হত্যা ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্ল্যাকার্ড হাতে যোগ দিয়েছে সাগর-রুনির সন্তান মেঘও। নিরাপদ সড়কের পাশাপাশি মা-বাবা (সাগর-রুনি) হত্যার বিচার চেয়েছে সে।

রাস্তায় দাঁড়ানো মেঘের প্ল্যাকার্ড হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। অনেকেই ফেসবুকে এ নিয়ে মন্তব্য করছে।

মেঘের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- `নিরাপদ সড়ক চাই, বাস চাপায় নিহত আপু-ভাইয়াদের খুনের বিচার চাই। ছোটদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। আমার মিম্মি-বাবার (সাগর-রুনি) খুনের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।`

উল্লেখ্য, গত ২৯ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ