• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ ঘোষণা

সিসি নিউজ, ০৪ আগষ্ট: রবিবার থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা সোয়া ২টার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, রবিবার থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হচ্ছে। এতে লাইন্সেসবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়িসহ সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা একমত। তারা আমাদের সজাগ করে দিয়েছেন। কিন্তু পুলিশ ফিটনেসবিহীন গাড়ি এবং বিভিন্ন পেশাজীবীর স্টিকারে উল্টোপথে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান করা হয়েছে। এতে অনেকেই জরিমানা করা হয়েছে। এ অভিযান এখনো অব্যাহত রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের কোনো বাস টার্মিনাল নেই। এছাড়াও অনেক সীমাবদ্ধতার মধ্যেও ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ