• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লালমনিরহাট, ১০ আগস্ট : লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাকটি লালমনিরহাটের দিকে আসার পথে মহাসড়কের বিজিবি ক্যান্টিনসংলগ্ন এলাকায় প্রথমে একটি রিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরেকটি রিকশা চাপা দিলে ঘটনাস্থলের রিকশাচালক ও দুই আরোহী নিহত হন।
এদের চাপা দিয়ে পালানোর সময় আরেকটি রিকশাকে চাপা দেয়। এ ঘটনায় আহত হয়ে ৪ জন হাসপাতালে রয়েছেন।
নিহতরা হলেন- রিকশা চালক আফজাল। রিকশার আরোহী জাহাঙ্গীর ও মোতালেব। জাহাঙ্গীর ও মোতালেব জেলার সাবরেজিস্ট্রার অফিসের কর্মচারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাথর বোঝাই ট্রাকটি বুড়িমারী থেকে আসছিল। প্রথমে একটি রিকশাকে চাপা দিয়ে দ্রুত যাওয়ার সময় আরেকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশা চালক ও আরোহী দুজন নিহত হন। এদের চাপা দিয়ে সামনে আরও বেশ কয়েকজনকে চাপা দেয় ঘাতক ট্রাকটি।
ঘাতক ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় জনতা চালককে ধাওয়া করে। ট্রাক চালককে জনতা ধাওয়া করে ধরে ফেলেন। পরে পুলিশ এসে জনতার হাত থেকে ওই চালককে উদ্ধার করে নিয়ে যান। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি মো. মাহফুজ আলম জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ